প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২২:১৬
গত ১৬ আগষ্ট দৈনিক ইত্তেফাক এর শেষের পাতায় “স্বরূপকাঠীর সংখ্যালঘুরা হামলা আতংকে, বাড়ী ছাড়া অনেকে” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান এস.এম মুইদুল ইসলাম ও স্বরূপকাঠী আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ হামিদ এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম সিকদার। প্রতিবেদকের বক্তব্য: উপজেলা চেয়ারম্যান এস.এম মুইদুল ইসলামের দাবি যদি সত্য হয় তাহলে আহত আশিষ বড়ালের ছবিটি কি মিথ্যা? ছবি কখনো মিথ্যা বলে না।