আল-কায়েদার উদ্দেশে মার্কিন জিহাদি

পশ্চিমা কূটনীতিকদের উপর হামলা চালান

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২২:৫৩
বিশ্বে পশ্চিমা কূটনীতিকদের উপর হামলা চালানোর আহবান জানিয়েছেন আমেরিকান বংশোদভুত আল কায়েদার মুখপাত্র আদম গাদান। এক ভিডিও বার্তায় তিনি ২০১১ সালে লিবিয়ার রাষ্ট্রদূতকে হত্যার প্রশংসা করেন এবং ধনী মুসলামানদের এক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান। খবর সিএনএন’র। ৩৯ মিনিটের ভিডিও বার্তায় গাদান বলেন, যেসব জঙ্গি পশ্চিমা কূটনীতিকদের উপর হামলা করবেন তাদের জন্য পুরস্কার ঘোষণা করা উচিত ধনী মুসলমানদের। বিশেষভাবে তিনি ইয়েমেনে মার্কিন রাষ্ট্রদূত গিরাল্ড ফেরস্টেইনকে হত্যার জন্য পুরস্কার ঘোষণার আহবান জানান। তিনি বলেন, এই পুরস্কার হতাশাগ্রস্তদের আল্লাহর পথে এই ধরনের মহত্ কার্য করতে উত্সাহ জোগাবে এবং আমাদের কাপুরুষ শত্রুদের মনে ভীতি সৃষ্টি করবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আগেই গাদানের মাথার দাম দশ লাখ মার্কিন ডলার ঘোষণা করেছিল। ক্যালিফোর্নিয়া বংশোদভুত ইসলাম ধর্মে দীক্ষিত গাদান ‘আযম দ্য আমেরিকান’ নামে পরিচিত। আরবিতে দেয়া তার এই ভাষণ আল-কায়েদার একটি জিহাদি ওয়েবসাইটে প্রচার করা হয়। গাদান তার ভাষণে জোর দিয়ে বলেন, লিবিয়ার নিহত রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন লিবিয়ার বন্ধু ছিলেন না। বরং তিনি বিশ্বে দুর্নীতিপরায়ণ আমেরিকার একজন প্রতিণিধি ছিলেন। চলতি মাসে আল-কায়েদার হামলার আশঙ্কায় উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের অনেক মার্কিন দূতাবাস বন্ধ ছিল।