চরফ্যাশনে দশ ট্রলারসহ ৭২ জেলে অপহূত

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২২:৫৪
গত তিন দিনে চরফ্যাশনের মনপুরার মেঘনায়, হাতিয়ার বালুয়ায় এবং ঢালচরের তারুয়ায় জলদস্যু কালাম বাহিনীর পৃথক তিনটি হামলায় ১০টি ট্রলারসহ ৭২ জেলেকে অপহরণ করা হয়েছে। এসময় ৪ জেলে গুলিবিদ্ধ হয়। পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং আড়ত মালিকদের সূত্র থেকে জানা গেছে, কালকিনি ফাঁড়ি পুলিশ পৃথক ২টি অভিযানে এদের মধ্যে ৪২ জেলেকে উদ্ধার করেছে। অপহূত ১০ ট্রলারসহ ৩০ জেলের মুক্তির জন্য লক্ষাধীক টাকা মুক্তিপণ দাবি করেছে জলদস্যু কালাম বাহিনী।