আলো
জ্ঞানমূলক:
১। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে আলোক রশ্মির দিক পরিবর্তন করাকে কী বলে?
ক) আলোর প্রতিসরণখ) আলোর প্রতিফলন
গ) সংকট কোণ
ঘ) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
উ:ক
২। মানবদেহের পাকস্থলী দেখার জন্য কোনিট ব্যবহার করা হয়?
ক) টেলিস্কোপ খ) আলোক নল
গ) ম্যাগনেফাইং গ্লাস ঘ) থার্মোমিটার
উ:খ
৩। উপযুক্ত ফ্রেমে আবদ্ধ উত্তল লেন্সকে কী বলে?
ক) পঠন কাঁচ খ) ভোল্টমিটার
গ) অপটিক্যাল ফাইবার ঘ) টেলিস্কোপ
উ:ক
৪। একটি বিম্বকে চোখের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে রাখলে খালি চোখে বিম্বটিকে কী রকম দেখা যাবে?
ক) আবছা স্পষ্ট খ) আবছা অস্পষ্ট
গ) সবচেয়ে স্পষ্ট ঘ) সবচেয়ে অস্পষ্ট
উ:গ
৫। আলোর প্রতিসরণের সূত্র কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
উ:ক
৬। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি?
ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি
উ:খ
৭। শ্বেতমণ্ডলের সামনের অংশকে বলা হয়—
ক) কর্ণিয়াখ) আইরিসগ) তারারন্ধ্রঘ) রেটিনা
উ:ক
৮। ক্যামেরা ফিল্মের উপর কিসের প্রলেপ থাকে?
ক) জিংক সালফেট খ) সোডিয়াম সালফেট গ) সিলভার হ্যালাইড ঘ) সিলভার নাইট্রেট
উ:গ
৯। বস্তুর নেগেটিভ তৈরির পূর্বে ফিল্মকে পানিতে ধুয়ে হাইপোতে ডুবানো হয়, হাইপোর রাসায়নিক নাম কী?
ক) সিলভার নাইট্রেট
খ) সিলভার হ্যালাইড
গ) সালফিউরিক এসিড
ঘ) সোডিয়াম থায়োসালফেট
উ: ঘ
১০। কোনটিতে কম বিবর্ধন পাওয়া যায়?
ক) সরল অণুবীক্ষণ যন্ত্র
খ) জটিল অণুবীক্ষণ যন্ত্র
গ) নভোবীক্ষণ যন্ত্র
ঘ) গ্যালিলিও দুরবীক্ষণ যন্ত্র
উ:ক
১১। আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কী বলে?
ক) আপতন কোণ খ)প্রতিসরণ কোণ
গ) প্রতিফলন কোণ ঘ) অভিলম্ব কোণ
উ:ক
১২। প্রতিসরিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কী বলে?
ক) প্রতিসরণ কোণ খ) আপতন কোণ
গ) অভিলম্ব কোণ ঘ) প্রতিফলন কোণ
উ:ক
১৩। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উত্পন্ন করে তাকে কি বলে?
ক) প্রতিফলন কোণ খ) আপতন কোণ
গ) অভিলম্ব কোণ ঘ) প্রতিসরণ কোণ
উ:ক
১৪। কোনিটতে প্রতিসরণের নীতি ব্যবহূত হয়?
ক) দর্পণে খ) আয়নায়
গ) হ্যারিকেনে ঘ) ক্যামেরায়
উ:ঘ
১৫। সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত?
ক) ৩০০ খ) ৪৫০ গ) ২৪০ ঘ) ৬০০
উ:ঘ
