নিজে করি
প্রিয় শিক্ষার্থীরা তোমাদের চর্চার জন্য আজ বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেয়া হলো। গতকালের পর
সময় - ২.৩০ ঘণ্টা পূর্ণমান - ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১.সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখ ১x৪০ = ৪০
২১) বায়ুচাপ খুব কমে গেলে কী দেখা যায়?
(ক) ঝড় (খ) বৃষ্টি
(গ) তাপ প্রবাহ (ঘ) শৈত্য প্রবাহ
২২) বাংলাদেশে কোনটি প্রতিবছর দেখা যায়?
(ক) বন্যা (খ) ভূমিকম্প
(গ) কালবৈশাখী (ঘ) হারিকেন
২৩) আবহাওয়া ও জলবায়ুর মূল পার্থক্য কীসে?
(ক) সময়ে (খ) স্থানে (গ) নামে (ঘ) বেশিষ্ট্যে
২৪) কত বছর ধরে বাংলাদেশের জলবায়ু মোটামুটি একইরকম দেখা যায়?
(ক) দশ বা বিশ (খ) বিশ বা ত্রিশ
(গ) ত্রিশ বা চল্লিশ (ঘ) চল্লিশ বা পঞ্চাশ
২৫) বাংলাদেশের জলবায়ু কী ধরণের?
(ক) উষ্ণ ও আর্দ্র (খ) শীতল ও আর্দ্র
(গ) উষ্ণ ও শুষ্ক (ঘ) শীতল ও শুষ্ক
২৬) বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণ কী হিসেবে মাপা হয়?
(ক) বৃষ্টিপাত (খ) বায়ুচাপ
(গ) তাপমাত্রা (ঘ) আর্দ্রতা
২৭) শীতকালে বাংলাদেশে বায়ুপ্রবাহ কোন দিকে প্রবাহিত হয়?
(ক) পূর্ব থেকে পশ্চিমে (খ) পশ্চিম থেকেপূর্বে (গ) উত্তর থেকে দক্ষিণে
(ঘ) দক্ষিণ থেকে উত্তরে
২৮) কালবৈশাখী ঝড় কোন দিক হতে ধেয়ে আসে?
(ক) উত্তর-পশ্চিম (খ) দক্ষিণ-পশ্চিম
(গ) দক্ষিণ-পূর্ব (ঘ) উত্তর-পূর্ব
২৯) কোন মাসের শুরু থেকে বর্ষাকাল শুরু হয়?
(ক) জ্যৈষ্ঠ (খ) আষাঢ় (গ) শ্রাবণ (ঘ) ভাদ্র
৩০) নিচের কোনটির কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে?
(ক) বৈশ্বিক উষ্ণায়ন (খ) বরফ গলে যাওয়া
(গ) সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি
(ঘ) অক্সিজেন কমে যাওয়া
৩১) নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস?
(ক) হিলিয়াম (খ) অক্সিজেন
(গ) নাইট্রোজেন (ঘ) জলীয়বাষ্প
৩২) গ্রিন হাউজ গ্যাসগুলো বায়ুমন্ডলে না থাকলে কী হত?
(ক) রাতের বেলায় পৃথিবী ভীষণ গরম হত (খ) দিনের বেলায় পৃথিবী অনেক ঠান্ডা হত
(গ) রাতের বেলায় পৃথিবী ভীষণ ঠান্ডা হত
(ঘ) সকাল বেলা পৃথিবী অনেক গরম হত
৩৩) বায়ুমণ্ডলে কোন গ্যসের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে?
(ক) অক্সিজেন (খ) নাইট্রোজেন
(গ) হাইড্রোজেন (ঘ) কার্বন ডাই-অক্সাইড
৩৪) কোন গ্যাসের বৃদ্ধি বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ?
(ক) কার্বন ডাই-অক্সাইড (খ) অক্সিজেন
(গ) নাইট্রোজেন (ঘ) হিলিয়াম
৩৫) নিচের কোনটি ব্যবহার করলে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমবে?
(ক) তেল (খ) গ্যাস
(গ) কয়লা (ঘ) জৈব জ্বালানি
৩৬) কম্পিউটার আবিষ্কার করেন কে?
(ক) হাওয়ার্ড অ্যাইকেন (খ) চালর্স ব্যাবেজ
(গ) স্টিভ জবস (ঘ) মার্ক জুকার বার্গ
৩৭) কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়?
(ক) মনিটর (খ) স্ক্যানার
(গ) মাউস (ঘ) কী-বোর্ড
৩৮) কোনটি মেডিকেল টেকনোলজি?
(ক) এক্স-রে (খ) মাদার বোর্ড
(গ) মাউস (ঘ) মনিটর
৩৯) CPU এর পূর্ণরূপ কী?
(ক) Centeral Processing Unit
(খ) Centeral Progame Unit
(গ) Centeral Progress Unit
(ঘ) All of those
৪০) কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তি কোনটি??
(ক) RAM (খ) ROM
(গ) LAN (ঘ) MS DOS
পরবর্তী অংশ আগামী শনিবার
