প্রিয়শিক্ষার্থীরা, আজ দেয়া হলো বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৬,৭ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
অধ্যায়-৬
প্রশ্ন: প্রবৃদ্ধির সূচক কখন এগিয়ে যাবে?
ক. মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে জনসংখ্যার বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করলে
খ. মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে জনসংখ্যার বৃদ্ধির হার বাড়লে
গ. মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের সাথে সাথে জনসংখ্যার বৃদ্ধির হার বাড়লে
ঘ. মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের সাথে সাথে জনসংখ্যার বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করলে
সঠিক উত্তর: ক. মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে জনসংখ্যার বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করলে
প্রশ্ন: ২০০৯-১০ অর্থবছরে আমাদের খাদ্যশস্য উত্পাদনের পরিমাণ ছিল-
ক. ৩৬৭.৩৬ লাখ মেট্রিক টন
খ. ৩৬৯.৩৬ লাখ মেট্রিক টন
গ. ৩৬৭.৩৪ লাখ মেট্রিক টন
ঘ. ৩৬২.৩৪ লাখ মেট্রিক টন
সঠিক উত্তর: খ. ৩৬৯.৩৬ লাখ মেট্রিক টন
প্রশ্ন: ২০০৯-১০ অর্থবছরে অভ্যন্তরীণ নদী ও অন্যান্য জলাশয় এবং সামুদ্রিক উত্স থেকে মাছ আহরণের পরিমাণ ছিল-
ক. ২৮. ৯৭ লাখ মেট্রিক টন
খ. ২৭. ৯৭ লাখ মেট্রিক টন
গ. ২৬. ৯৭ লাখ মেট্রিক টন
ঘ. ২৫. ৯৭ লাখ মেট্রিক টন
সঠিক উত্তর: ক. ২৮. ৯৭ লাখ মেট্রিক টন।
অধ্যায়-৭
৪১. আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতির কথা বলা হয়েছে?
ক. চারটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. সাতটি
৪২. নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি?
i. জাতীয়তাবাদ ii. সমাজতন্ত্র iii. গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
৪৩. সংবিধানে কোন ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
ক. ইসলাম খ. হিন্দু গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান
৪৪. নিচের কোনটি বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে?
ক. স্বদেশীয় খ. প্রবাসী
গ. বাংলাদেশি ঘ. বাঙালি
৪৫. জাতি হিসেবে বাংলাদেশের জনগণ কী নামে পরিচিত হবে?
ক. বাংলা ভাষাভাষী খ. প্রবাসী
গ. বাংলাদেশি ঘ. বাঙালি
৪৬. সংসদীয় পদ্ধতির শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতা কার হাতে থাকবে?
ক. রাষ্ট্রপতির খ. অর্থমন্ত্রীর
গ. প্রধানমন্ত্রীর ঘ. মন্ত্রীর
৪৭. সংবিধানে বিভিন্ন ধর্মাবলম্বীদের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে-
i. সমান মর্যাদা ii. সমান অধিকার
iii. বৈষম্য
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i ও ii
৪৮. আমাদের আইনসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত?
ক. ৩৫০ খ. ৩০০
গ. ২৪৫ ঘ. ২৪০
৪৯. আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি?
ক. ৫০ খ. ৪৫ গ. ৪০ ঘ. ৩৫
৫০. সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সব ক্ষমতার মালিক কে?
ক. রাষ্ট্রপতি খ. অর্থমন্ত্রী
গ. প্রধানমন্ত্রী ঘ. জনগণ
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
৪১. ক ৪২. ঘ ৪৩. ক ৪৪. গ ৪৫. ঘ ৪৬. গ ৪৭. ঘ ৪৮. খ ৪৯. ক ৫০. ঘ
