দশম শ্রেণির বাংলা প্রথমপত্র

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ১৯:২৬
অধ্যায়: পারী (ভ্রমণ কাহিনী) ১। অন্নদাশঙ্কর রায় কখন জন্মগ্রহণ করেন? ক. ১৯০৪ সালের ১০ মার্চ খ. ১৯০৪ সালের ১২ মার্চ গ. ১৯০৪ সালের ১৩ মার্চ ঘ. ১৯০৪ সালের ১৫ মার্চ ২। অন্নদাশঙ্কর রায়ের রচিত গ্রন্থ কোনটি? ক. দেশ-বিদেশে খ. সূর্যদীঘল বাড়ি গ. আগুন নিয়ে খেলা ঘ. রায়তের কথা ৩। ‘পারী’ রচনাটি অন্নদাশঙ্কর রায়ের কোন গ্রন্থ থেকে গৃহীত? ক. জাপানে খ. পথে প্রবাসে গ. আগুন নিয়ে খেলা ঘ. বিনুর বই ৪। পারীর বয়স কত? ক. এক হাজার বছর খ. দেড় হাজার বছর গ. দুই হাজার বছর ঘ. আড়াই হাজার বছর ৫। ‘পারী’ নগরীকে আমরা অন্য কোন নামে জানি? ক. প্যারিস খ. লন্ডন গ. বন ঘ. বার্লিন ৬। ভিয়েনা কোন দেশের রাজধানী? ক. অস্ট্রিয়ার খ. সুদানের গ. মিশরের ঘ. অস্ট্রেলিয়ার ৭। আয়তন ও লোকসংখ্যায় পারী লন্ডনের কতটুকু অংশ? ক. প্রায় অর্ধেক খ. অর্ধেক গ. এক-তৃতীয়াংশ ঘ. দুই-তৃতীয়াংশ ৮। সপ্তসেতুবিশিষ্ট নদীটির নাম কী? ক. সর্পিণী খ. সাঁজেলিসী গ. লাসা ঘ. সীন ৯। পারী নগরীর উভয় পাশে কোন নদী প্রবহমান? ক. রাইন খ. টেমস গ. সীন ঘ. নীল ১০। ‘বুলভার্দ’ শব্দটির অর্থ কী? ক. বৃক্ষাশ্রেণি শোভিত প্রশস্ত রাস্তা খ. কয়েদখানা গ. অবসর বিনোদন কেন্দ্র ঘ. রণক্ষেত্র নিচের উদ্দীপক পড় এবং (১১-১২) নং প্রশ্নের উত্তর দাও। ১৬১০ সালে ঢাকা প্রথম রাজধানীর মর্যাদা পায়। অতঃপর নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে বর্তমান অবস্থায় রূপ লাভ করেছে। যুগের বির্বতনে নানা স্থাপত্য বিলীন হলেও কিছু কিছু স্থাপত্য শিল্প ঐতিহ্যের ধারক হিসেবে বহমান। লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল প্রভৃতি স্থাপত্য শিল্প যুগের স্বাক্ষী হিসেবে আজও বহমান। সত্যিই এ সমস্ত স্থাপত্যকর্ম একদিকে যেমন সৌন্দর্যের আধার, অন্যদিকে তেমনি ঐতিহ্যের ধারক। ১১। উদ্দীপকের রাজধানী ঢাকা শহরের সাথে ‘পারী’ রচনার কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে? ক. পারীর সৌন্দর্য খ. পারী নগরীর অধিবাসী গ. পারী নগরীর মিউজিয়াম ঘ. পারীর রেস্তোরাঁ ১২। উদ্দীপকের মধ্য দিয়ে ‘পারী’ রচনায় যে দিকটি ফুটে উঠেছে- i. পারীর স্থাপত্যকলা ii. পারীর সৌন্দর্য iii. পারীর নদ-নদী কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii ১৩। ‘নিগ্রোকেও শ্বেতসেনার নায়ক করে’ কথাটির দ্বারা বুঝা যায়- i. ফরাসিরা বর্ণভেদ বুঝে না ii. ফরাসিরা ধনী-দরিদ্র মানে না iii. ফরাসিরা অসামপ্রদায়িক নিচের কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii ১৪। ফরাসিদের মধ্যে কোন শখটি বেশি দেখা যায়? ক. প্রসাধন খ. কাপড় গ. টুপি ঘ. সুগন্ধি ১৫। ফরাসি পুরুষদের প্রধান সম্পদ কী? ক. সুঠাম দেহ খ. মাথার চুল গ. জাঁদরেলি গোঁফ ঘ. জমিজমা ১৬। শাকসবজি ও মাংসের জন্য অন্য দেশের মুখাপেক্ষী কোন দেশ? ক. আমেরিকা খ. ইংল্যান্ড গ. ইতালি ঘ. ভারত ১৭। পারীতে গলিতে গলিতে কতটি কাফে আছে? ক. ৩০টি খ. ৫০টি গ. ৭০টি ঘ. ৯০টি ১৮। অন্নদাশঙ্কর রায়ের মতে ফ্রান্সের আধুনিক ইতিহাস তৈরি হয়েছে কোথায়? ক. জাদুঘরে খ. যুদ্ধ জয়ে গ. ফ্রান্সের কাফেগুলোতে ঘ. অর্থনৈতিক সমৃদ্ধিতে ১৯। ‘পাতিসেরি’ শব্দের অর্থ কী? ক. চায়ের দোকান খ. মুদি দোকান গ. কেক-রুটির দোকান ঘ. নাস্তার দোকান ২০। লুভর মিউজিয়ামটি একবার চোখ বুলিয়ে দেখতে কমপক্ষে কত সময় লাগে? ক. একদিন খ. দু’দিন গ. চার ঘণ্টা ঘ. আট ঘণ্টা উত্তর: ১। ঘ ২। গ ৩। খ ৪।গ ৫।ক ৬। ক৭।ক ৮। ঘ ৯।গ ১০। ক ১১। গ১২। ঘ ১৩। ক ১৪। খ১৫। গ ১৬। খ ১৭। খ ১৮। গ১৯। গ২০।