কবিতা

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ১৯:৩৭
বঙ্গবন্ধু আসলাম সানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর জাতির পিতা সবারইতো হূদয়টা তাঁর উদার উজাড় ফসলি মাঠে অবারিত। দেশ-জাতি-কাল-ইতিহাসে তাঁর ছবিটাই কেবল ভাসে আকাশ-বাতাস-নদী ঘাসে শেখ মুজিবুর ফিরে আসে। বাংলাদেশের মঙ্গল সুর তাঁরই নামেতে হয় যে গীত খুনী-শোষক-স্বৈরাচারী তাঁর নামে হয় আতঙ্কিত স্বাধীনতার লাল সূর্য আকাশে রয় চমকিত। একটা আলো আলম তালুকদার একটা সকাল দুইটা সকাল তিনটা সকাল আলো চারটা সকাল আসার আগেই সব কিছু হয় কালো। একটা কালো দশটা কালো বাইশটা কালো পার বাইশ দরজা খুলে দেখি পালায় অন্ধকার। বাংলাদেশের একটা আলো যায় না অচিনপুর সকল কালো দেয় তাড়িয়ে মহান মুজিবুর। লালসূর্য রানা জামান বঙ্গবন্ধু জাতির পিতা শ্রেষ্ঠ বাঙালি, মানসপটে আঁকা আছো দেই শ্রদ্ধা ঢালি। তুমি সংগ্রাম মিছিল শ্লোগান তুমি দফা ছয়, তোমার হুঙ্কার বজ্র কণ্ঠ পাকি’র পরাজয়। না থেকেও আছো তুমি সব মানুষের মনে- অমর তুমি স্মরণ করি তোমায় প্রতিক্ষণে। সেই ছেলেটি মনিকাঞ্চন ঘোষ প্রজীত্ স্বপ্নে দেখা একটি ছেলে দেশকে ভালবাসতো; পাখি হয়ে গান শুনিয়ে চন্দ্র হয়ে হাসতো দেশের প্রতি টান ছিলো তাই বঙ্গবন্ধু নাম— বাঙালিরা এক হয়ে তাঁর কথার দিলো দাম। স্বপ্নে দেখা সেই ছেলেটি অমর হয়ে রয়; বাংলার বুকে নামটি যে তাঁর হোক চির অক্ষয়। রঙ-তুলিতে আঁকা মোহাম্মদ ইলইয়াছ শেখ মুজিবের বাড়ির পাশে মধুমতি নদী- জনকহারা হূদয় মাঝে বয় যে নিরবধি। মধুমতির মিষ্টি হাওয়া লাগে প্রাণে-প্রাণে মনটি আমার হারায় শোকে জনক তোমার টানে। শান্ত নদীর শান্ত হাওয়া জল ছবিতে মাখা, বাংলাদেশের জনক তুমি রঙ-তুলিতে আঁঁকা। সেই খোকাটি মির্জা আদিপ টুঙ্গীপাড়ার সেই খোকাটি ইশকুলেতে যায়, গরীব-দুখী সহপাঠী সঙ্গে নিতে চায়। দেখল যদি ক্লাসের কারো কলম-খাতা নেই, অমনি খোকা বলবে গিয়ে এসো কিনে দেই। এই খোকাটি জাতির পিতা শেখ মুজিবুর নাম, শোধ করলো জীবন দিয়ে স্বাধীনতার দাম। শেখ রাসেল জাকির হোসেন চৌধুরী ছোট্ট আমার রাসেল সোনা কোথায় আছো ভাই, কোন সুদূরে খুঁজছি তোমায় যদি তোমার দেখা পাই। চাঁদের দেশে থেকে তুমি উঠছো কি ভাই বেড়ে? মানুষরূপী কোন দানবে জীবন তোমার নিলো কেড়ে। দেশের মানুষ করছে স্মরণ বলছে তোমার নাম, সবার প্রাণে শোকের ছায়া অমর তোমার প্রাণ। সবার প্রিয় সুলতান আকন তিনি হলেন জাতির জনক কণ্ঠ শুনে নড়ে টনক গর্জে ওঠে বীর বাঙালি গর্বে ভরে সবার প্রাণ- তিনি হলেন সবার প্রিয় শেখ মুজিবুর রহমান। তিনি সবার পথটি দেখান সুন্দর দেশ গড়তে শেখান তার ডাকেতে শামিল হলো দেশের মানুষ লাখে-লাখ। ঘরে ঘরে উঠলো বেজে স্বাধীনতার বিজয় ঢাক।