বাজারে আসছে ওয়ালটনের প্রিমো এক্স-২ মডেলের নতুন মোবাইল হ্যান্ডসেট

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২০:২৩
এক্স সিরিজের প্রথম হ্যান্ডসেট এক্স-১ এর পর ওয়ালটন এবার দেশের বাজারে আনছে প্রিমো এক্স-২ মডেলের নতুন হ্যান্ডসেট। চলতি আগস্ট মাসের শেষ নাগাদ ওয়ালটনের সব প্লাজা, শোরুম ও ডিলারদের কাছে পাওয়া যাবে নতুন হ্যান্ডসেটটি। প্রিমো এক্স-টু তে রয়েছে জেলিবিন (৪.২.১) অপারেটিং সিস্টেম, উচ্চ গতিসম্পন্ন কোয়াডকোর, ১.৫ গিগাহার্জ প্রসেসর, ২ জিবি র্যাম, ৩২ জিবি রম। রয়েছে সেকেন্ড জেনারেশন ভিভিড আইপিএস সম্পন্ন ৫ ইঞ্চি আল্ট্রা ফুল এইচডি ডিসপ্লে (৪৪১ পিপিআই)। স্ক্রিনের ক্র্যাচ পড়া কমাতে ব্যবহার করা হয়েছে থার্ড জেনারেশন গোরিলা গ্লাস। থাকছে হাই ডেফিনেশন ভিডিও রেকর্ডিং এবং প্লেব্যাক সুবিধা। এছাড়াও এক্স-২ তে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা। সেলফ পোট্রেট ছবি তোলার জন্য সেটটির সামনের দিকে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সর্বাধুনিক থ্রিজি ভিডিও কলিং সুবিধাও থাকছে এতে। - প্রেস বিজ্ঞপ্তি