জোকস

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২০:২৫
 দুই রাশিয়ানের মধ্যে কথা হচ্ছে— প্রথম রুশ :তা যাই বলিস, আমাদের দেশে দুর্নীতি বেশি হতে পারে। কিন্তু তাদের মধ্যে কিন্তু এখন ক্রমেই দেশপ্রেম বাড়ছে। দ্বিতীয় রুশ :কী যা তা বলছিস! দুর্নীতির সঙ্গে আবার দেশপ্রেমের সম্পর্ক কোথায় পেলি? প্রথম রুশ :না না দেশপ্রেম তো অবশ্যই আছে। তা নাহলে আগে যেখানে আমাদের দেশের দুর্নীতিবাজেরা শুধু ডলার বা ইউরোতে ঘুষ নিত সেখানে এখন তারা রুবলেও ঘুষ নিচ্ছে!  দুই মহিলার সংলাপ— :আপনার মেয়ে কেমন আছে? :বিয়ে হয়েছে কয়েক বছর হলো। স্বামীটা খুবই ভালো। রান্নায় সাহায্য করে, ধোয়ামোছা করে, ছেলেমেয়েদের দেখাশোনা করে... :আর আপনার ছেলে? :বেচারার ভাগ্য খারাপ। এক দজ্জাল বউয়ের পাল¬ায় পড়েছে। বেচারাকে রান্না, ধোয়ামোছা তো করতে হয়ই, দেখাশোনাও করতে হয় ছেলেমেয়েদের।  ডাক্তার :আপনি কী আপনার এই সমস্যার জন্য আগে কোনো ডাক্তার দেখিয়েছিলেন? রোগী :হ্যাঁ, দেখিয়েছিলাম। ডাক্তার :তা তিনি আপনাকে কী কী পরামর্শ দিয়েছিলেন? রোগী :জ্বি, উনি আমাকে বলেছিলেন আমার সব অভ্যাস ও নিয়মগুলো পাল্টে ফেলতে হবে? ডাক্তার :তা আপনি কী কী অভ্যাস পাল্টালেন? রোগী :জ্বি, সবার প্রথমে আগের ডাক্তারের কাছে যাওয়ার অভ্যাসটা পাল্টেছি!