স্মরণীয় উক্তি

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২০:২৫
 সত্যিকারভাবে বেড়ে উঠবার জন্য এবং তুমি যা হতে চাও তা হবার জন্য সত্ সাহসের প্রয়োজন। - কামিন্স  আমরা যখন কোনোকিছু হওয়ার চাইতে কোনো একজন হওয়ার চেষ্টায় মনোযোগী হয়ে উঠি তখন স্বাভাবিকভাবেই আমরা অন্যের মনোযোগ হারাই। - গ্যাব্রিয়েল শ্যানেল  তোমার সত্যিকারের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য কখনও দুঃখিত হয়ো না। আর যদি তুমি তা করো তাহলে তা সত্য প্রকাশে লজ্জিত হবার মতোই দুঃখজনক হয়ে উঠবে। - বেঞ্জামিন ডিজরেইলি  আমাদের প্রতিটি মানুষের জন্য একটি জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সে জীবনটি হলো আমাদের নিজেদের জীবন। - ইউরিপিডিস