চাঞ্চল্যকর লন্ডন প্রবাসিনী রেহেনা বেগম হত্যা মামলার প্রধান আসামি পিতা-পুত্র ২জনকে সোমবার ৩দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মামলার আই.ও রফিকুল ইসলাম জানান, বশির আহমদ ও তার পুত্র সাজু মিয়াকে আদালতের মাধ্যমে ৩দিনের রিমান্ডে আনা হয়েছে।