কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র রাশেদ আলীকে (১২) সোমবার রাতে গলা কেটে হত্যা করা হয়েছে। সে ভাগমতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে। জানা যায়, সন্ধ্যায় মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হবার পর সে নিখোঁজ ছিল। ঐ দিন গভীর রাতে পার্শ্ববর্তী হাসিমপুর গ্রামের প্রবাসী ফারুক মিয়ার উঠানের পাট ক্ষেত থেকে রাশেদের লাশ উদ্ধার করা হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান জানান, মনে হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে রাশেদকে হত্যা করা হয়েছে।
