মঠবাড়িয়ায় আওয়ামী লীগে এলো বিএনপির ২৫ জন

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২১:৩৯
মঠবাড়িয়ার তুষখালীর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ নজরুল ইসলাম মজিবর ও স্থানীয় সমাজ সেবক খালেক হাওলাদারসহ ২৫ জন গত সোমবার শোক দিবসের অনুষ্ঠানে গিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। এ উপলক্ষে আ’লীগ নেতা শাহজাহান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাঃ আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ উল হক ও মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু প্রমুখ।