সবধরনের জিপিএস সফটওয়্যার চালানোর জন্য অত্যন্ত আধুনিক একটি ডিভাইস এইচডি টাচস্ক্রিন জিপিএস নেভিগেটর জি২২২। ৫ ইঞ্চি ডিসপ্লে’র হাইডেফিনেশন এই ডিভাইসটির রেজ্যুলেশন ৮০০ বাই ৫০০ পিক্সেল যাতে সংযুক্ত রয়েছে এফএম ট্রান্সমিটার এবং ব্লুটুথ। উইন সিই ৫.০ অপারেটিং সিস্টেমে চালিত এই ডিভাইসটি বিভিন্ন জিপিএস ম্যাপ সনাক্তকরণের মাধ্যমে লেন অ্যাসিস্ট, ভয়েস গাইডলাইন, থ্রিডি ভিউ, ইন্টেলিজেন্ট রুট প্ল্যানিং প্রভৃতি জিপিএস ফিচার ও অ্যাপ্লিকেশন সমর্থন করে। আর এর ডিসপ্লেটি এইচডি হওয়াতে এতে হাইডেফিনিশন ভিডিও চালানো যায়। এর এফএম ট্রান্সমিটারের সাহায্যে ডিভাইস থেকে গাড়ির স্পিকারে যেকোনো অডিও প্লে করা যায়। চমত্কার এ ডিভাইসটি সম্পূর্ণ টাচস্ক্রিন সমর্থন করে আর গাড়িতে ব্যবহারের জন্য ফ্রি কার কিটও দেয়া আছে। ২ জিবি ফ্রি মাইক্রোএসডি কার্ড সম্বলিত এই নেভিগেটরটি একইসাথে কাজ করতে পারে ই-রিডার হিসেবেও। এর প্রসেসরটি ৬০০ মেগাহার্জের। এর জিপিএস কাজ করে ১.৫৭৫৪২ গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে, যার ট্র্যাকিং সেনসিটিভিটি ১৬১ ডিবিএম, স্পিড রেট ০.১ মি/সে, ডাটা আপডেট রেট ১ হার্জ। অনেক ইউটিলিটি অ্যাপ্লিকেশনও রয়েছে এতে।
