চালু হয়েছে পলাশ সার কারখানা

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২১:৪০
বিসিআইসি নিয়ন্ত্রণাধীন ৩শ’ মেঃ টন উত্পাদন ক্ষমতাসম্পন্ন পলাশ ইউরিয়া সার কারখানায় সাড়ে ৩ মাস গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার থেকে সার উত্পাদন শুরু হয়েছে। সার কারখানার কন্ট্রোলরুম সূত্রে এ তথ্য জানা যায়। ১ মে থেকে গ্যাস সংকটের জন্য সার কারখানার উত্পাদন বন্ধ থাকে। সাড়ে ৩ মাস পর ১৪ আগস্ট গ্যাস সংযোগ পুনরায় চালু হলে গতকাল মঙ্গলবার থেকে সার কারখানায় ইউরিয়া উত্পাদন শুরু হয়েছে।