টাঙ্গাইলের বাসাইলে আল-আমিন খান (১৭) নামের এক কলেজ ছাত্র খুন হয়েছে। নিহত আল- আমিন কাশিল গ্রামের আয়ুব খানের ছেলে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে আল-আমিন নিখোঁজ হয়। সোমবার রাতে স্থানীয়রা কাশিল দক্ষিণ পাড়ায় একটি পাট ক্ষেতে আল-আমিনের লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ রাত ২টার দিকে লাশ উদ্ধার করে। নিহত আল-আমিন টাঙ্গাইলের মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র। এ ব্যাপারে বাসাইল থানার ওসি সালাহ্ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে রবিবার রাতে কোন এক সময় আল-আমিনকে হত্যা করে সোমবার রাতে ঘটনাস্থলে লাশটি ফেলে রাখা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণেই তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিকা ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
