ফরিদপুরের সদরপুর সোনালী ব্যাংক শাখার সাবেক ক্যাশিয়ার মোঃ জাকির হোসেন (৪৮) ও তার স্ত্রী শিউলী আক্তার (৪০) কে গত সোমবার দুপুরে ফরিদপুর থেকে গ্রেফতার হয়েছে। দুর্নীতি দমন কমিশন তাদের ফরিদপুর কোতয়ালী থানা পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, জাকির হোসেন সদরপুর সোনালী ব্যাংক শাখায় গত ২০০৫ সালে ক্যাশিয়ার পদে যোগদানের পর থেকেই পকেট ব্যাংকিং শুরু করে। ২০১১ সালে তার পকেট ব্যাংকিং ধরা পড়ে সাময়িক বরখাস্ত হয়। পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার পর মামলাটি ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশনে স্থানান্তর করা হয়। ব্যাংক হিসাব মতে তার মাধ্যমে সোনালী ব্যাংক সদরপুর শাখা থেকে প্রায় ৩ কোটি ১১ লাখ টাকা পকেট ব্যাংকিং-এর মাধ্যমে দুর্নীতি করা হয়েছে বলে সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে।
