গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের কোর্ট রোডস্থ ৩টি ফার্মেসীতে অভিযান চালায়। এসময় পাল ফার্মেসী, গ্রীণ ফার্মেসী ও পদ্মা মেডিক্যাল হলে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে। এসব ওষুধ রাখার অভিযোগে ফার্মেসীগুলো থেকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
