অভিনব!

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২২:০২
নিজের ব্র্যান্ড ‘সুগারপোভার’ জনপ্রিয়তা বাড়াতে দারুণ এক উপায়ই বেছে নিয়েছেন মারিয়া শারাপোভা। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেন চলাকালীন নিজের নাম বদলে ‘মারিয়া সুগারপোভা’ রাখার পরিকল্পনা করেছেন এই রুশ গ্ল্যামার কুইন! সবচেয়ে ধনী মহিলা অ্যাথলেটের স্বীকৃতি পাওয়া শারাপোভার ব্যাংক অ্যাকাউন্ট ভারি করে তুলতে গত বছর দারুণ ভূমিকা রেখেছিল সুগারপোভা। এই কনফেকশনারী ব্র্যান্ডের তৈরী প্রায় ২০ লাখ প্যাকেট মিষ্টি সারা বিশ্ব জুড়ে বিকিয়েছে গত বছর। আর সুগারপোভাকে আরো জনপ্রিয় করতেই শারাপোভার এই অভিনব উদ্যোগ। টুর্নামেন্ট শেষেই শারাপোভা আবার ‘শারাপোভা’ হয়ে যাবেন। নাম পাল্টানোর জন্য এরই মধ্যে ফ্লোরিডার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি। তবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে নিজেকে মিস সুগারপোভাকে নামে শুনতে চাইলে আয়োজকদেরও সম্মতি লাগবে।