ডিফেন্ডার কেষ্ট কুমার ঘোষ আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে রুদ্ধদ্বার অনুশীলন ম্যাচে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না। কারণ এমআরআই রিপোর্টে তার চোটের খবর পাওয়া গেছে। বাফুফে একাদশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে গিয়ে চোট পান তিনি।
কেষ্ট রিপোর্টটি নিয়ে ডাক্তারের সাথে কথা বলার পর জানতে পেরেছেন আজ অনুশীলন ম্যাচে নামতে পারবেন না। কারণ ডাক্তার তাকে আলাদা ভাবে অনুশীলন করতে পরামর্শ দিয়েছেন বলে জাতীয় ফুটবল দলের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এমআরআই করিয়ে খুব বড় কোনো সমস্যা খুঁজে না পাওয়া গেলেও একেবারে উড়িয়ে দেয়ার মতো অবস্থা নেই।
