টে ক শ ট

আপডেট : ১৫ মে ২০১৯, ২১:১২

বিষয়টি এমন নয় যে স্মার্ট হাতঘড়ি এর আগে দেখেনি প্রযুক্তিবিশ্ব। তবে সম্প্রতি যেন স্মার্ট হাতঘড়ি বড়সড় একটি উত্থানের মুখোমুখি হয়েছে। গুগল, স্যামসাং, সনি তো বটেই; অ্যাপলও  স্মার্ট হাতঘড়ি নির্মাতাদের তালিকায় নাম লিখিয়েছে। অ্যাপলের এই স্মার্ট হাতঘড়িকে অন্যতম কাঙ্ক্ষিত গ্যাজেটের স্বীকৃতিও দিয়েছেন কেউ কেউ। এর বাইরে রয়েছে পেবল, স্যামসাং গিয়ার, মটো ৩৬০ প্রভৃতি।