মাহামুদুল হাসান (অপু)
বিএমএ-এর সদস্য, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিত্সক ডা. মাহামুদুল হাসান (অপু) CKD (Chronic Kidney Diseasc) রোগে আক্রান্ত হয়ে দুই কিডনি বিকল হয়ে গেছে। তার অতিসত্বর কিডনি ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন। এছাড়া নতুন করে হেপাটাইটিস (সি) ভাইরাস ধরা পড়ায় তার চিকিত্সার জটিলতা ও ব্যয়ভার বৃদ্ধি পায়। তার চিকিত্সার জন্য সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার প্রয়োজন। এই বিপুল পরিমাণ অর্থ যোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই তার পরিবার ডাক্তার, সরকারি-বেসরকারি বিদেশি/ব্যবসায়ী প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, বিভিন্ন সংগঠন, সমবায় সমিতি ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তির কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠাবার ঠিকানা: একাউন্ট নং- সানজিদা আফরিন নিপু (বোন) ১২৭, ১০৫ ২৫৫৫৯, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। (মোবাইল নং ০১৭১৮৭৬৮৮৭৬)।
আদনান
ছয় বছরের ফুটফুটে শিশু আদনান দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে সে ঢাকা শিশু হাসপাতালের বি ব্লকের ১১ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বেডে শুয়ে মৃত্যুর প্রহর গুণছে। আদনান ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঘড়ী গ্রামের কৃষক গিয়াস উদ্দিন ওরফে ফোরকান হাওলাদারের ছেলে। ফোরকান জানান, আদনানকে বাঁচাতে হলে বিদেশে নিয়ে উন্নত চিকিত্সা করাতে হবে বলে চিকিত্সকরা পরামর্শ দিয়েছেন। কিন্তু পর্যাপ্ত টাকার অভাবে দেশে চিকিত্সা করানোই তার পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছে। আদনানকে বাঁচাতে সহূদয় বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছেন তার বাবা। সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোঃ গিয়াস উদ্দিন চলতি হিসাব নং-১০৫১/১০১/৮৭২৭ পূবালী ব্যাংক, রাজাপুর শাখা। ঝালকাঠি। ফোন-০১৯২৪৩৭৯২৮০।
