কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি তাদের বিভিন্ন দাবি মেনে নেয়ায় চলমান আন্দোলন স্থগিত করেছে। দীর্ঘদিন ধরে শিক্ষকদের পদোন্নতি, চাকরি স্থায়ীকরণ, পারিতোষিক বৃদ্ধি, আপগ্রেডশন ও খন্ডকালীন শিক্ষকদের সম্মানী ভাতার দাবিসহ ৫ দফা দাবির মধ্যে ৩ দফা দাবি মেনে নেয়ায় সোমবার থেকে তারা এ আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করে।
