সাতক্ষীরায় ফেন্সিডিলসহ এক সেনা আটক

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২৩:১২
সাতক্ষীরায় ডিবি পুলিশ ৪১ বোতল ফেন্সিডিলসহ সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে। আটক সেনার নাম মনিরুল ইসলাম (৩৪)। জানা যায়, মনিরুল তালা উপজেলার চরগ্রামের শেখ রবিউল ইসলামের ছেলে। তিনি ঢাকা আর্মি হেডকোয়ার্টারের প্রশাসনিক শাখায় কর্মরত। সোমবার রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা নামকস্থান থেকে ঐ সেনাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী মোটর সাইকেল থেকে লাফিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছেন, বিষয়টি পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের জানানোর পর রাতেই যশোর সেনানিবাস থেকে সেনাবাহিনীর সদস্যরা মনিরুল ইসলামকে সেনানিবাসে নিয়ে যায়। সেনা আইনে তার বিচার হবে।