ফটো ক্যাপশন

আপডেট : ১৫ মে ২০১৯, ২১:১৫

র্যাংগ্স ইলেকট্রনিকস্ লিমিটেড ঈদ উল ফিতর ও ১২তম আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯ উপলক্ষে সনি-র্যাংগ্স সোনারতরী সিটিপি, সোনারতরী টাওয়ার (নিচতলা), ১২ সোনারগাঁও রোড, ঢাকা-১০০০ -এ, ‘সনি-র্যাংগ্স গুড লাক প্রমোশন ২০১৯’ শিরোনামে নতুন বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে। কোম্পানির পরিচালক বিনাজ হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন

০০০০০০০০০০০০০০০০০০০০০০০

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৭৯তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ সভায় সভাপতিত্ব করেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন

০০০০০০০০০

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০১৯-২০২০ শিক্ষা বর্ষে ভর্তির আবেদনপত্রের ফি বিকাশে পরিশোধ করা যাবে। এ বিষয়ে গতকাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মাহবুবুর রহমান এবং বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন

০০০০০০

দেশের বিদ্যুত্ খাতে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগের বিষয়ে সম্প্রতি একটি চুক্তিতে স্বাক্ষর করেন ডাইলিম এনার্জি ও ডাইলিম ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের ভাইস-চেয়ারম্যান ও সিইও সাঙ্গু (শন) কিম, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন রশিদ এবং ইপিভি ঠাকুরগাঁও লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রেজওয়ানুল কবীর