আজকের রাশিফল

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ১৯:৩১
আজ ৭ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৪ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও বুধ। আপনার শুভসংখ্যা ৪ ও ৫ । শুভবার রবি ও বুধবার। শুভরত্ন রুবী ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি:স্পস্টভাষী। নীতির ওপর অনড় ও অটল। ব্যক্তিগত ব্যবহার ও লেনদেনে সত্। আর তাই অন্যদের ভুলও সহজে সামনা সামনি ধরিয়ে দেন। অন্যরা তাই আপনাকে ভয় করবে সেই সাথে চেষ্টা করবে বিপদ ও ঝামেলায় ফেলতে। আপনার সততার সাথে আছে সেধা ও সৃজনশীলতা। চিন্তা ও ধ্যান-ধারণায় আপনি অন্যদের চেয়ে আলাদা একথা মনে রাখলেই আপনি সমস্ত সমস্যা অতিক্রম করে সাফল্য লাভ করবেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কমরেড দেং শিয়াও পিং, সুইস কবি গুস্তভ ফ্রোডিং, সাহিত্যিক ডরোথি পার্কার, দার্শনিক ম্যাক্স শিলার, আবিষ্কারক হেনরি মেন্সলে, ঈশিতা। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। ব্যবসায়িক বাধা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। কোনো আত্মীয় বা বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। কোনো দায়িত্বপূর্ণ কাজের জন্য কিছুটা মানসিক দুশ্চিন্তা দেখা দিতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ কোন বন্ধুর দ্বারা সমস্যা সৃষ্টি হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। শরীর মোটামুটি ভালো থাকবে। উত্তেজনা পরিহার করে চলুন। কোনো সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ আপনার দ্বারা উপকৃত কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। অনুরূপ কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। আর্থিক দিক তুলনামূলকভাবে কিছুটা ভালো যাবে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। চঞ্চলতা পরিহার করুন। রোমাঞ্চ শুভ নয়। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ শিল্প বাণিজ্যের সাথে জড়িতদের জন্য দিনটি শুভ। কোন সূত্র থেকে অথার্গম হতে পারে। দাম্পত্য পরিবেশ খুব একটা ভালো যাবে না। ্আইনগত সমস্যা এড়িয়ে চলুন। আজ ভালো কোন সংবাদ পেতে পারেন। কোন নিকট আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় সতর্ক না হলে পরীক্ষার জন্য আফসোস করতে হবে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। প্রতিযোগিতামূলক কারো সমস্যা দেখা দিতে পারে। আইনগত সমস্যা থাকলে ফলাফল আপনার পক্ষে যেতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোন ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। পদস্থ আমলাদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে। অসম্মানজনক পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ বিদ্যার্থীদের দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা শুভ নাও যেতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আজ ভালো কোন সংবাদ পেতে পারেন। কোন মূল্যবান জিনিস হারাতে পারেন। বৈদ্যুতিক দ্রব্যাদির ব্যবসায় লাভ যোগ আছে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ আইনগত ঝামেলায় জড়াতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। তর্ক-বির্তকে কিছুটা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে। আত্মীয়-স্বজনদের কোন সমস্যা সমাধানে ভূমিকা পালন করতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। শরীর মোটামুটি ভাল যাবে বলে আশা করা যায়। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ শত্রুপক্ষ আজ খুব একটা সুবিধা করতে পারবে না। নতুন কোন কাজে আজ নেতৃত্ব দিতে হতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। দাপ্তরিক কাজে বাইরে যাবার সম্ভাবনা আছে। প্রভাবশালী কারো সহানুভূতি পেতে পারেন। দাম্পত্য পরিবেশ খুব একটা ভালো যাবে না। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। সমস্যা এলেও সমাধান করতে পারবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পড়াশুনায় অধিকতর মনোযোগ দেবার চেষ্টা করুন। শরীর আজ ভালো নাও যেতে পারে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ অসুস্থ কোন আপনজনের শরীর সুস্থ হবার সম্ভাবনা আছে। ফলে মানসিক শান্তি পাবেন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। অতিরিক্ত উদারতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। ভ্রমণের সুযোগ পাবেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। প্রযুক্তিবিদদের কর্মে সাফল্য আসতে পারে। চঞ্চলতা পরিহার করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পিতৃ স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। রোমান্টিক যোগাযোগ শুভ।