অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য দেশের বাজারে সর্বশেষ সংস্করণের ইন্টারনেট সিকিউরিটি প্যাকেজ অবমুক্ত করেছে ক্যাসপারস্কি ল্যাব। সব ধরনের অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির জন্য ব্যবহার করা যাবে নতুন এই ‘ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ফর অ্যান্ড্রয়েড’। অ্যান্ড্রয়েড ডিভাইসে রিমোট ওয়েব ম্যানেজমেন্ট, ভয়েস কল ও টেক্সট ফিল্টারিং এবং গোপনীয়তা রক্ষাসহ সব ধরনের ভাইরাস এবং অনলাইন থেফট থেকে এটি ডিভাইসকে সুরক্ষা দিতে সক্ষম। সময়ের সাথে সাথে আমাদের দেশেও অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যবহার বাড়ছে। আর সারাবিশ্বেই সাইবার স্পেসে এখন অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য তৈরি হচ্ছে নানা ধরনের ম্যালওয়্যার এবং ভাইরাস। এসব থেকে ডিভাইসকে সুরক্ষা প্রদান করতেই কাজ করবে নতুন সংস্করণের এই সিকিউরিটি প্যাকেজ।
