৫০% ছাড়ে কারিগরি কোর্সে ভর্তি

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ১৯:৩৩
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অধিভুক্ত তথ্যপ্রযুক্তি ও প্রফেশনাল প্রশিক্ষণ প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) বিভিন্ন সেক্টরের বিশেষায়িত বিষয়ের উপর ২০০৪ সাল থেকে প্রশিক্ষণ প্রদান করে আসছে। এর ধারাবাহিকতায় প্রফেশনাল প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও আত্মকর্মসংস্থানের উপযোগী জনবল গড়ে তুলতে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধিভুক্ত ৬ মাস মেয়াদী বিভিন্ন বেসিক ট্রেড কোর্সে জুলাই ’১৩ সেশনে সরকার নির্ধারিত সীমিত আসনে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি চলছে। কোর্সের মধ্যে রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, হার্ডওয়ার অ্যান্ড নেটওয়ার্কিং, অটোক্যাড, ইন্টেরিয়র ডিজাইন এবং মোবাইল ফোন সার্ভিসিং। এই কোর্সগুলোর সিলেবাস প্রণয়ন, পরীক্ষা নিয়ন্ত্রণ ও সার্টিফিকেট প্রদান প্রভৃতি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত। সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে কোর্সগুলি পরিচালিত হয়ে থাকে। এ ছাড়াও রয়েছে নিজস্ব জব পোর্টালের মাধ্যমে চাকরির সহায়তা, ইন্টার্নশিপের ব্যবস্থা, সার্বক্ষণিক জেনারেটর, পাঠাগার, আর্ন্তজাতিক মানের কম্পিউটার ল্যাবসমৃদ্ধ সুবিশাল ক্যাম্পাস। কর্মজীবীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা। দীপ্তি পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। ন্যূনতম এসএসসি উত্তীর্ণ যেকোনো বয়সের যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৭১৩৪৯৩২৬৭ , ০১৭১৩৪৯৩২৩৩ নম্বরে। আরও তথ্যের জন্য যোগাযোগ :দীপ্তি, ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ, ঢাকা।