রেডিসনের ইফতারে জিতে নিন ইস্তানবুল যাওয়ার টিকিট

আপডেট : ১৫ মে ২০১৯, ২১:১৬

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত ‘এসেন্স অফ আরাবিয়া’ ইফতার-ডিনার বুফের অতিথিদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার।  হোটেলটিতে ইফতার করে জিতে নিতে পারেন দুজনের জন্য ইস্তানবুল যাওয়ার রিটার্ন টিকেট। মাসজুড়ে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে চলবে  রাফেল ড্র যেখানে প্রথম পুরস্কারে রয়েছে তুর্কিশ এয়ারলাইন্স দ্বারা ইস্তানবুলের দুটি রিটার্ন টিকেট। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ইফতার/ডিনারের দাম ৩৯০০++ টাকা তবে ৪ থেকে ১০ বছরের শিশুদের জন্য বুফের দাম ১৯০০++ টাকা। বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন একটি কিনলে একটি ফ্রি ইফতার বুফে। -প্রেস বিজ্ঞপ্তি