গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২০:৩৯
সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট কোনো কিছু তৈরি করে গিনেজ বুকে নাম লেখানোর ঘটনাটা বেশ পুরোনো হলেও এটা যে নেহাত সহজ কোনো কাজ নয় সেটা এ ধরনের রেকর্ডের মালিক মাত্রই জানেন। আর এ বাস্তবতায় আজ পাঠকদের জন্য রইল বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম সংবাদপত্রের খবর। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসের একটি সংখ্যা নিয়ে সবচেয়ে ছোট এবং খালি চোখে পড়া যায় এমন একটি সংবাদপত্রই প্রকাশ করেছিল পর্তুগালের ‘টেরা নস্ট্রা’ সংবাদপত্র কর্তৃপক্ষ। মাত্র এক গ্রাম ওজনের এই সংবাদপত্রটির আকার ছিল সাকুল্যে মাত্র ১৮.২৭ বাই ২৫.৩৫ মিলিমিটার বা ০.৭২ বাই ০.৯৯ ইঞ্চি। আর সবমিলিয়ে এটি প্রকাশ করা হয় মোট ৩০০০ কপি।