এক ভীষণ কৃপণ লোক গেছে ফলের দোকানে। সে ঠিক করেছে তার বেশ কয়েকজন আত্মীয়ের বাসায় ফল কিনে নিয়ে বেড়াতে যাবে। ফলের দোকানে যেয়ে সে প্রথমেই আপেল কিনবে বলে ঠিক করল। তবে দোকানদার এক কেজি আপেল মাপ দিয়ে ব্যাগে ভরতে যাবে এমন সময় লোকটি অনুরোধ করল যেন, এক কেজি আপেলে যে ৬টি আপেল মাপে উঠেছে তার প্রতিটি যেন আলাদা আলাদা করে প্যাকেট করে দেওয়া হয়। এরপর লোকটি পুনরায় এক কেজি কমলা কিনল এবং প্রতিটি কমলা আলাদা আলাদা প্যাকেট করিয়ে নিল। একই নির্দেশনা কার্যকর হলো এক কেজি নাশপাতির ক্ষেত্রেও। তবে নাশপাতি মেপে প্যাকেটে ভরতে না ভরতেই ফল বিক্রেতা বেশ রাগত স্বরে বলে উঠলেন ‘ভাই আমি আজকে কোনো আঙ্গুর বিক্রি করবো না। আপনার আঙ্গুর লাগলে আপনি পাশের দোকান থেকে ওটা কিনে নেবেন!’
বনের পথ ধরে হেঁটে যাচ্ছে হাতি। তার পথ আগলে দাঁড়াল পিঁপড়ে। বলল, ‘খবরদার, ওদিকে যেয়ো না, হাতি ভায়া।’
‘কেন?’ জানতে চাইল হাতি।
‘কয়েকটা পিঁপড়ে মারামারি করছে ওখানে।’
এক সর্দার দুটি সুইমিং পুল বানিয়েছে। তার একটার মধ্যে পানি দিয়ে ভর্তি করলেও আরেকটা পানি ছাড়াই রেখে দিয়েছে। তার কাছে বিষয়টা জানতে চাইলে সে বলল, ‘একটা হচ্ছে যারা সাঁতার জানে তাদের জন্য, আর পানি ছাড়াটা হচ্ছে যারা সাঁতার জানে না তাদের জন্য।’
ভরপুর মদপানের পর বাসায় ফিরে জম্পেশ একটা ঘুম দিয়ে উঠে বাসার বাইরে বেরিয়ে পিঁপড়ে দেখল, অতিকায় এক স্টিমরোলার দাঁড়িয়ে সেখানে। সেটির চারপাশ ঘুরে এসে সে মাথা চুলকে আপন মনে বলল, মাতাল হয়ে কি-না-কি টেনে এনেছি!
