রংপুরে বিক্ষোভ মিছিল

ছাত্রদল নেতা শাহিনের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২১:০২
রংপুর জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক শাহিন আলম হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে গত মঙ্গলবার নগরীতে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম নয়ন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিযবুল, শহর ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম লেলিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন হোসেন জাকিরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।