উপকূল দিয়ে মানব পাচার কি বন্ধ হবে না! নাকি সাগরপথে প্রতিনিয়ত মালয়েশিয়ায় পাচার হতে থাকবে। মানব পাচার নিয়ে টেকনাফে সাধারণ মানুষের মাঝে চলছে নানা প্রশ্ন।
গত মঙ্গলবার দমদমিয়া বিওপি বিজিবির জওয়ানরা চেকপোস্টে টেকনাফগামী শ্যামলী পরিবহন বাসে তল্ল¬াশি চালিয়ে ২০ মালয়েশিয়াগামী যাত্রী আটক করে। আটককৃতদের মধ্যে মাদারীপুর জেলার ১৩ জন ও বগুড়া জেলার ৭ জন বলে জানায় বিজিবি। আটক মালয়েশিয়াগামী যাত্রীদের ভিকটিম হিসাবে থানায় প্রেরণ করে পাচারের সাথে জড়িত মাদারীপুর জেলার মোস্তফাপুরের মো. আলম বেপারীর ছেলে মো. কালাম বেপারী, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাহাদুরপুরের আজিজুর রহমানের ছেলে বাদশা মিয়া, টেকনাফের শাহপরীর দ্বীপের ডাঙ্গর-পাড়ার বশির আহাম্মদের ছেলে মো. শফিক বাইলা, উত্তরপাড়ার মৃত নজির আহাম্মদের ছেলে জিয়াবুল হককে পলাতক আসামি করে মানব পাচার আইনে মামলা করে বিজিবি। এছাড়া গত কয়েকদিনে ৫৮ মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করা হয়েছে। এরা নারায়ণগঞ্জ, নরসিংদী, যশোর, কুমিল্ল¬া, ফরিদপুর, বরগুনা ও কক্সবাজার জেলার বাসিন্দা।
