গোপালগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২১:০৪
গোপালগঞ্জে এক গৃহবধূর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে সদর থানার পদ্মবিল গ্রামে এ ধর্ষণের ঘটে। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, শনিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার পদ্মবিল গ্রামের (আশ্রয়ণ প্রকল্প) এক গৃহবধূ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আগে থেকে ওত পেতে থাকা ৩ লম্পট তার মুখ চেপে ধরে পাশের এক কাছারি ঘরে নিয়ে মুখ বেঁধে মারধর করে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে তার চিত্কারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। আশংকাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, ধর্ষণের কথা শুনেছি। একটি অভিযোগও পেয়েছি। তদন্ত করে ঘটনার সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।