দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার মোটর সাইকেল ছিনতাইয়ের প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগানে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মঙ্গলবার দুপুরে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সামনে দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত দেড়ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে।
