নওগাঁর মান্দা উপজেলার ফেটগ্রামের বাসিন্দা জয়ন্ত দাস (৩৫) দীর্ঘদিন যাবত্ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি ভারতের বাঙ্গালুর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তার চিকিত্সায় ইতিমধ্যে ১৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে। চিকিত্সার জন্য আরও অন্তত ৪-৫ লাখ টাকার প্রয়োজন। জয়ন্তের পিতা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নকুল চন্দ্র দাস ছেলের চিকিত্সার্থে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: নকুল চন্দ্র দাস, হিসাব নম্বর-৩৪০০১২১৩, সোনালী ব্যাংক, মান্দা শাখা, নওগাঁ। মোবাইল নম্বর: ০১৭১২৬৩১৮৯৫।
