৪৩ বছরেও কেউ কথা রাখেনি

মুক্তিযোদ্ধারা নিজেদের ঠিকানা ফেরত চায়

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২১:৫২
বাংলাদেশের অভ্যুদয়ের সাথে জড়িয়ে আছে কাপাসিয়ার নাম। মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের জন্মভূমি এ কাপাসিয়া। স্বাধীনতার ৪৩ বছর পেরিয়ে গেলেও কাপাসিয়া উপজেলার মুক্তিযোদ্ধাগণ মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব কার্যালয়, মুক্তিযুদ্ধের ও স্বাধীনতা সংগ্রামের স্মৃতি সংরক্ষণ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও দুঃস্থ - অসহায় গরীব মুক্তিযোদ্ধাদের আয় বৃদ্ধিমূলক কিছুই পায়নি। সব সরকারের সময়ে এমপি/মন্ত্রীরা আশ্বাস দিয়ে যান, কিন্তু কেউ সে কথা রাখেননি। অসহায় ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির জন্য উক্ত চত্বরে মুক্তিযোদ্ধাগণ প্রত্যেকে ৩০ হাজার টাকা করে দিয়ে উক্ত চত্বরের উত্তর পাশে মার্কেট নির্মাণের লক্ষ্যে ২০০৭ সালে শুরু করে ৬০টি দোকান প্রায় সমাপ্ত করা হয়। এতে প্রায় ১৮ লাখ টাকা ব্যয় হয়। কিন্তুু গত তত্ত্বাবধায়ক সরকারের সময় উক্ত মার্কেটের জমির লিজ নবায়ন করা হয়নি এ অভিযোগে গাজীপুর জেলা পরিষদ অবৈধ দখল হিসাবে উক্ত মার্কেট উচ্ছেদ করে সবগুলো দোকান ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। ফলে শতাধিক মুক্তিযোদ্ধা সর্বস্বান্ত ও ঋণগ্রস্ত হয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছে।