দেশ স্বাধীন হবার ৪২ বছর পরেও মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের জন্মভূমি কাপাসিয়া পৌরসভার মর্যাদা পায়নি। গাজীপুর জেলার ৫টি উপজেলার মধ্যে গাজীপুর সদরকে সিটি কর্পোরেশন এবং অপর ৩টি উপজেলাকে অনেক আগেই পৌরসভায় উন্নীত করা হয়েছে। কিন্তু রাজধানী থেকে মাত্র ৬৫ কিলোমিটার উত্তরের অবহেলিত জনপদ কাপাসিয়া বঞ্চিতই থেকে গেল। বাংলাদেশের অভ্যুদয়ের সাথে জড়িয়ে আছে কাপাসিয়ার নাম। রাজধানীর পার্শ্ববর্তী প্রায় সাড়ে ৪ লাখ জন অধ্যুষিত সাড়ে তিন’শ বর্গ কিলোমিটারের এ জনপদটি অদুরদর্শী ও দুর্বল নেতৃত্বের কারণেই পিছিয়ে রয়েছে।
কাপাসিয়ার অনেক কৃতী সন্তান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন। কিন্তু কাপাসিয়ার উন্নয়নের জন্য কাপাসিয়াকে পৌরসভায় উন্নীত করতে কোন কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
