১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর তত্কালীন ঢাকা সদর উত্তর মহকুমার প্রায় সবটুকুৃ এলাকা নিয়ে গাজীপুর মহকুমা গঠন করা হয়। এলাকাটি পরিচিত ছিল কখনো “ভাওয়াল” কখনো “ভাওয়াল পরগনা” আবার কখনো “ভাওয়াল বাজুহা” নামে।
ভাওয়াল গাজী দিল্লীর সম্রাট শের-শাহের কাছে থেকে এ অঞ্চলের বা পরগনার জায়গীরদারী লাভ করেন এবং নিজের নামানুসারে এলাকার নাম রাখেন ‘ভাওয়াল’।
ভাওয়াল রাজাদের শাসনকার্যের কেন্দ মূল ছিল জয়দেবপুর। জয়দেবপুরকে সদর হিসেবে ধরে ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর গাজীপুর মহকুমা গঠন করা হয়। সে সময় নবসৃষ্ট মহকুমার নামকরণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির বৈঠকে এলাকার অতীত ইতিহাস ও ঐতিহ্য পর্যালোচনা করে প্রায় পাঁচশত বছর যারা এলাকা শাসন করেছেন তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে গাজীদের কথা স্মরণ করে নতুন করে মহকুমার নামকরণ করা হয় গাজীপুর।
