এক নজরে আমাদের জেলা

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২১:৫৫
স্থাপিত: ১৮ ডিসেম্বর ১৯৭৮ (মহকুমা হিসেবে); ১ মার্চ ১৯৮৪ (জেলা হিসেবে)। আয়তন: ১৮০০.৪৭ বর্গ কিলোমিটার। সীমানা: উত্তরে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ, পূর্বে কিশোরগঞ্জ ও নরসিংদী, দক্ষিণে ঢাকা ও নারায়ণগঞ্জ এবং পশ্চিমে ঢাকা ও টাঙ্গাইল জেলা। উপজেলা: ৫টি- গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া, কালিয়াকৈর ও কালীগঞ্জ। থানা: ৬টি- জয়দেবপুর, টঙ্গী, শ্রীপুর, কাপাসিয়া, কালিয়াকৈর ও কালীগঞ্জ। সংসদীয় আসন: ৫টি- গাজীপুর-১ (১৯৪), গাজীপুর-২ (১৯৫), গাজীপুর-৩ (১৯৬), গাজীপুর-৪ (১৯৭) ও গাজীপুর-৫ (১৯৮)। সিটি কর্পোরেশন: ১টি-গাজীপুর। পৌরসভা: ৩টি- শ্রীপুর, কালিয়াকৈর ও কালীগঞ্জ। ইউনিয়ন: ৪০টি; গাজীপুর সদর ৪টি, কালিয়াকৈর ৯টি, শ্রীপুর ৮টি, কাপাসিয়া ১১ টি ও কালীগঞ্জ ৮টি। গ্রাম: ১১৪৬টি, মহল্লা: ৬৮টি, তহশিলঃ ৩৫টি ও মৌজাঃ ১১৬২টি। শিক্ষার হার: ৫৬%।