সমস্যার আবর্তে ভাওয়াল কলেজ

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২১:৫৫
জেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাওয়াল বদরে আলম সরকারি কলেজটি বর্তমানে নানাবিধ সমস্যায় জর্জরিত। বর্তমানে কলেজটি নানাবিধ সমস্যায় জর্জরিত। পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও আসবাপত্রের অভাব, অনার্স ও মাস্টার্স কোর্সের জন্য প্রয়োজনীয় শিক্ষকের স্বল্পতা, ছাত্র ও শিক্ষকদের আবাসিক সুযোগ না থাকা, কলেজ লাইব্রেরীতে বইয়ের অপ্রতুলতা, ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের পরিবহন সমস্যা, বিজ্ঞানাগারে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, ক্যান্টিন সমস্যা, খেলাধুলার জন্য কলেজের মাঠটি অযোগ্য থাকা, কলেজের উত্তর ও পশ্চিম পার্শ্বে সীমানা প্রাচীর না থাকা, কলেজে শিক্ষা সহায়ক উপকরণের অভাব প্রভৃতি। ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ থেকে অনার্স ও মাস্টার্স কোর্স চালু হলেও এনাম কমিশনের স্টাফ প্যাটার্ন অনুযায়ী ডিগ্রী কোর্সের শিক্ষক দিয়েই কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর আবু হায়দার আহমেদ নাছের জানান, প্রয়োজনীয় শ্রেনী কক্ষ নেই। শিক্ষক স্বল্পতাসহ ভৌত অবকাঠামোর অভাবে নানাবিধ সমস্যার মধ্যে কলেজটি পরিচালিত হচ্ছে।