সুযোগ আছে তথ্যপ্রযুক্তিতেও

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২১:৫৬
প্রতিটি ভালো শিক্ষার্থীর স্বপ্ন হচ্ছে বিদেশে বিশেষ করে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানিসহ উন্নত বিশ্বের দেশগুলোতে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন। তবে এই স্বপ্ন পূরণের প্রধান অন্তরায় হচ্ছে বিপুল খরচ যা আমাদের দেশের তুলনায় প্রায় দশগুণ। তাই ইচ্ছে থাকা স্বত্ত্বেও সকলের পক্ষে বিদেশে গিয়ে পড়াশোনা সম্ভব হয় না। একদিকে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের প্রবল আকাঙ্ক্ষা, অন্যদিকে আর্থিক অস্বচ্ছলতা—এই বাস্তবতাকে উপলব্ধি করে বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে একটি সহজ সুযোগ সৃষ্টি করেছে ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)। শিক্ষা পদ্ধতি এ শিক্ষা ব্যবস্থায় বৃটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। এর যাবতীয় ক্লাশ অনুষ্ঠিত হয় ডিআইআইটিতে। সার্টিফিকেট ও ক্রেডিট ট্রান্সফার এ শিক্ষা ব্যবস্থায় যুক্তরাজ্যের গ্রিনিচ বিশ্ববিদ্যালয় কর্তৃক বিএসসি অনার্স ইন বিজনেস ইনফরমেশন টেকনোলজি সার্টিফিকেট প্রদান করা হয়। যুক্তরাজ্যসহ বিশ্বের সহস্রাধিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। ইতোমধ্যে এখানকার ২ সহস্রাধিক শিক্ষার্থী ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপের বিভিন্ন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। মান নিয়ন্ত্রণ ডিআইআইটি ইতোমধ্যে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ, অভিজ্ঞ শিক্ষক, শ্রেষ্ঠ ফলাফল ও অধিক সংখ্যক শিক্ষার্থীর জন্য যুক্তরাজ্যের এনসিসি এডুকেশন কর্তৃক বেস্ট পার্টনার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে, যা দেশের জন্য একটি বিরল সম্মান। পরীক্ষার মান নিয়ন্ত্রণের জন্য রয়েছে ব্রিটিশ কাউন্সিল, ইউনিভার্সিটি অব গ্রিনিচ ও এনসিসি এডুকেশন, ইউকে। ৯১১৭২০৫, ০১৭১৩৪৯৩১৬৩ নম্বরে ফোন করে এখানকার পড়ালেখার মান এবং অন্যান্য বিষয়ে জেনে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ভর্তির যোগ্যতা ও খরচ যেকোনো গ্রুপে এইচএসসি/এ লেভেল অথবা সমমান পাশ। তাছাড়াও ৪ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারীরা দুই বছরে বিএসসি (অনার্স) ইন ইনফরমেশন টেকনোলজি প্রোগ্রামটি সম্পন্ন করতে পারবে। সাড়ে ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ পড়বে পড়ালেখা সম্পন্ন করতে, যা মাসিক কিস্তিতে পরিশোধ করা যায়। চাকরি সুবিধা ডিআইআইটি থেকে উত্তীর্ণরা প্রায় সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তাছাড়াও ডিআইআইটির শিক্ষার্থীরা ড্যাফোডিল গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানে এবং বিভিন্ন ব্যাংক, সরকারি, বেসরকারি ও ম্যাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছে। ডিআইআইটি’র প্রাক্তন শিক্ষার্থীদের পরিচালিত সফটওয়্যার ফার্মে কাজ করার বিশেষ সুযোগের পাশাপাশি শিক্ষাকালীন অবস্থায় আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। বাড়তি সুবিধা ডিআইআইটিতে রয়েছে প্রায় ৫ হাজার বই সম্বলিত আধুনিক লাইব্রেরি এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই ক্যাম্পাস জোন ব্যবহারের সুবিধা। এ ছাড়াও রয়েছে শতাধিক কম্পিউটার সম্বলিত আধুনিক ল্যাব। মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ১০%-১০০% পর্যন্ত ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক স্কলারশিপের সুবিধা। ভর্তির তথ্য ডিআইআইটিতে বছরে ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর) ধানমন্ডি, কলাবাগান, উত্তরা ও চট্টগ্রাম ক্যাম্পাসে এবং ২ টি শিফটে (সকাল ও সন্ধ্যা) ভর্তি নেওয়া হয়। চাকরিজীবীরা সান্ধ্যকালীন শিফটে অংশগ্রহণ করতে পারে। যোগাযোগ :বাড়ী-৭, রোড-১৪ (নতুন), ২৯ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।