৫ কাঠার প্লটে ভবন নির্মাণ প্রসঙ্গে

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:০১
ইমারত নির্মাণবিধি অনুযায়ী ৫ কাঠার প্লটে ৪০% জায়গা ছেড়ে বিল্ডিং করতে হয় যা যুক্তিসঙ্গত নয়। সেট ব্যাক অনুযায়ী প্লটের দু’পাশে ৪ ফুট ও সামনে পিছনে ৫ ফুট করে জায়গা ছাড়লে পার্শ্ববর্তী বিল্ডিং-এর মধ্যে পাশাপাশি ৮ ফুট ও পিছনের বিল্ডিং-এর মধ্যে ১০ ফুট জমি খালি থাকে, যা আলো বাতাসের জন্য যথেষ্ট । এতে ৫ কাঠার অর্থাত্ ৩৬০০ বর্গফুটের মধ্যে ৯০০ বর্গফুট খালি থাকে যা প্লটের এক-চতুর্থাংশ। এ অবস্থায় সেট ব্যাক অনুযায়ী ৫ কাঠা পর্যন্ত প্লটে ২৫% জায়গা ছেড়ে বিল্ডিং তৈরির অনুমতিদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আব্দুল হাফিজ, ক ৪২/১ দক্ষিণ মহাখালী, ঢাকা