জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ এবং ২০১৬ সালের (পুরাতন) পরীক্ষা কাল থেকে শুরু হবে। সারাদেশের ১ হাজার ৮১৫টি কলেজের ৬৯৬টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ৭৩ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে। উল্লেখ্য ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন) পরীক্ষর্থীদের পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে এবং ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার্থীদের পরীক্ষা দুপুর ১টা থেকে শুরু হবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের ০১৭০৫-১২২০০৮ এবং ০১৭৩২-৬৪৬৪৫১ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হরা হয়েছে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছেন।
