পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:১০
সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু যমুনা সেতুর নিকট ৩ জন, চৌদ্দগ্রামে ২ জন ও ভূঞাপুরে ১ জন নিহত হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদে নসিমন ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের জুড়ান আলীর পুত্র তাইজুল (৩০), একই গ্রামের জবদুল হোসেনের পুত্র ইসমাইল হোসেন (৫৪), বগুড়া থানার নয়াপাড়া গ্রামের খোকন হোসেনের পুত্র লালন (৩২)। মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত ও আহত ওয়ারেজ আলীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল বুধবার সকালে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত ও অপর ৬ জন আহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ; জয়পুরহাটের খেতলালের হিদানগরের মৃত মহসিনের ছেলে মনোয়ার হোসেন (৪৪) ও বগুড়ার সরিয়াকান্দির খোদাবসাইলর গ্রামের ফোরকান মিয়ার ছেলে সুফল (৩০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কের ফকির বাজার এলাকার ভুঁইয়া ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-উ-১১-০৩৯৭) সাথে চট্টগ্রামগামী মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-২৭৩৮) মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহত হয় দুই গাড়ির চালক, হেলপার ও ট্রাকের উপরে থাকা শ্রমিকসহ ৬ জন। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভূঞাপুর (টাঙ্গাইল) : ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশন সংলগ্ন এলাকায় মাইক্রোবাস চাপায় আলম (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছে। বুধবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। সে কালিহাতী উপজেলার বেলটিয়া গ্রামের হবি মিয়ার ছেলে।