বিশ্বনাথে আবারো উপজেলায় পর্যায়ে সেরা স্থান দখল করেছে অগ্রগামী গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড রাজাগঞ্জবাজার। সমিতিটি নিয়মনীতি সফলভাবে পালন করায় এ সফলতা অর্জন করে। সমিতি সেরা স্থান দখল করায় সদস্যদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ২০০৯ সালের ৩০ নভেম্বর ২০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি। সুন্দরভাব সমিতি পরিচালনা করে মাত্র তিন বছরে সফলতার মুখ দেখে। বর্তমানে ৮৫৪ জন সদস্য রয়েছে সমিতির। যেসব খাতে বিনিয়োগ করছে তাদের মধ্যে কৃষি্্্্্্্ঋণ, ক্ষুদ্রঋণ, মাঝারি ব্যবসা, চিকিত্সা, পোল্ট্রি, বিবাহ, গৃহ নির্মাণসহ বিভিন্ন প্রকল্প। এছাড়া সামাজিক কর্মকাণ্ড পরিচালনা চালিয়ে যাচ্ছে সমিতিটি। এ ব্যাপারে সমিতির চেয়ারম্যান মো. আবু তৈয়ব বলেন, সবার সহযোগিতায় এ পর্যন্ত এসেছি। ভবিষ্যতে সমিতির ধারাবাহিকতা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি মনে করেন।
