পার্বতীপুরে বাফার গোডাউনের বাইরে ৫ হাজার টন ইউরিয়া সার খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। এতে করে রোদ-বৃষ্টিতে সারের গুণগত মান নষ্ট বা গলে যাওয়ার আশংকা করা হচ্ছে। প্রকাশ, পার্বতীপুর উপজেলার শহরতলীতে অবস্থিত ১০ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি বাফার গোডাউন রয়েছে। এই গোডাউন থেকে দিনাজপুর ও নীলফামারী জেলার ৯৭ জন সার ডিলার সার উত্তোলন করে খোলা বাজারে কৃষকদের কাছে বিক্রি করে থাকে। চলতি আমন মৌসুমে এই এলাকার কৃষকদের মাঝে বিক্রির জন্য ১৬ হাজার টন ইউরিয়া সার আমদানী করা হয়। এ ব্যাপারে পার্বতীপুর বাফার গোডাউনের ইনচার্জ শাহাজাহান আলী বলেন, আমদানীকৃত ১৬ হাজার টন ইউরিয়া সারের মধ্যে ৫ হাজার টন সার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে বাইরে রাখা হয়েছে।
