চুয়াডাঙ্গায় যক্ষ্মা নিয়ন্ত্রণে গোলটেবিল বৈঠক

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:১৬
চুয়াডাঙ্গায় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমে সর্বস্তরের অংশগ্রহণ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাঃ খন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে বুধবার ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে স্বাস্থ্য অধিদপ্তর, চুয়াডাঙ্গা ও ব্র্যাকের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বিএমএ চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডাঃ মার্টিন হীরক চৌধুরী, সেক্রেটারি ডাঃ মোঃ শাহাদত্ হোসেন, চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকের কনসালট্যান্ট ডাঃ রতন কুমার সিংহ, চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন, প্রেসক্লাব চুয়াডাঙ্গার সভাপতি মানিক আকবর ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আহবায়ক মোঃ মাহাতাবউদ্দীন।