মনিরামপুর উপজেলার যশোর-সাতক্ষীরা মহাসড়কের বিজয়রামপুর বেলতলা নামক স্থানে সংঘটিত সংঘটিত হয়েছে। এ ঘটনায় পুলিশের এসআইসহ এক মোটর সাইকেল চালক আহত হয়েছে। মঙ্গলবার রাতে একটি মোটর সাইকেল ভরতপুর গ্রামের আব্দুস সোবাহান মোড়লের ছেলে জুলফিকার আলী ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা তার গতিরোধ করে মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় জুলফিকার চিত্কার করলে ডাকাতরা তাকে বল্লম দিয়ে আঘাত করে আহত করে। আশেপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। তবে ডাকাত সরদার বিজয়রামপুর গ্রামের মহাতাব ফকিরের ছেলে দ্বীন মোহাম্মদ দৌড়াতে গিয়ে পার্শ্ববর্তী বাগানের পুকুরে পড়ে গেলে স্থানীয়রা ওই পুকুরটিকে ঘিরে ফেলে। পুলিশ পুকুর থেকে দ্বীন মোহাম্মদকে আটকের চেষ্টা করলে সে কাছে থাকা চাপাতি দিয়ে মনিরামপুর থানার এসআই নিশিকান্ত সরকারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
